ভোরের আলো বিডি ডেস্ক রিপোর্ট:
ভোরের আলো সাহিত্য আসরের ৮৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি আজিজুর রহমান এ আসরের সভাপতিত্ব করেন।
০২ফেব্রুয়ারি,(শুক্রবার) সকাল ৯ঘটিকায়
কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ণ ডেন্টাল কেয়ারে ভোরের আলো সাহিত্য আসরের এ সভাটি অনুষ্ঠিত হয়।ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মতিন আকন্দ, বিশিষ্ট ব্যাংকার কবি ও গল্পকার বিমল চন্দ্র ভৌমিক, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম, দন্ত চিকিৎসক মো: জিয়াউর রহমান ও মো: হিরা মিয়া, সংগঠনের সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী মো: জহিরুল হাসান রুবেল, কবি ও ছড়াকার হিরন আকন্দ, বিশিষ্ট কবি ও গীতিকার মো: মুর্তাজা জামাল, মানবাধিকার নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুমী, চিত্র রঞ্জন সূত্রধর, শিশু শিল্পী অনুশ্রী সূত্রধর ও আকলিমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল গান-কবিতা-ছড়া ও আলোচনার দ্যুতনায়।ভাষার মাসকে উদ্দেশ্য করে গান করেন মো: মাজহারুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল মতিন আকন্দ।
অনুষ্ঠান শেষে সভাপতি আজিজুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে ভোরের আলো সাহিত্য আসরের ৮৫০তম সভার সমাপ্তি ঘোষণা করেন।











Leave a Reply