ক্লা ন্ত হী ন🖌️প থ চ লা🤺

ভোরের আলো বিডির সাহিত্যপাতা

ক্লা🖌️ন্ত🖌️হী🖌️ন           প🖌️থ🖌️     চ🖌️লা

ক্লান্তহীন পথ চলা

————রিজওয়ান আহমেদ রিহান

জীবনটা বড় ক্লান্ত হলেও,
থামে না তবুও পথ চলা।
আজ বড় ক্লান্ত এ হৃদয়,
তবুও থেমে থাকা হয় না।

জীবন কী তবে এমনই?
উত্তর টা যে বড় দুষ্কর।
আছো কি কেউ,

দেখাবে আমায়
অন্ধকারে আলোর এক সুর?

যে পথে হাঁটলে হবে উজ্জ্বল,
জীবনটা হবে দীপ্তিময়
যেখানে ক্লান্তি হার মানে,
স্বপ্নগুলো হয় চির অক্ষয়।

কত কাজ বাকি থেকেই যায়,
সময় ফুরোয় নিরন্তর।
তবুও শেষে পথের বুকে
বাজে আশার ঘন্টাধ্বনির পর।

ক্লান্তহীন এ পথ চলাতেই
জীবনের খুঁজে পাই মানে।
ক্লান্তি মুছে আলো জ্বলে
নতুন ভোরের টানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *