ভোরের আলো বিডি ডেস্কঃ

ঐতিহাসিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস, ২০২৫ উপলক্ষে আজ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতা-শ্রমিকের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা হলো নতুন বাংলাদেশ গড়ার। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরোনো বাংলাদেশের মতো থেকে যায়।
তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমিক মালিক সু-সম্পর্ক স্থাপনে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক-মালিকের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
-
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।










Leave a Reply