≥ভোরের আলো ডেস্কঃ
রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভ’র মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার (৩জুন) রাতে স্থানীয়দের সূত্র মোতাবেক পুলিশ ঘটনা স্থলে যান এবং তার লাশ উদ্ধার করেন। ঢাকা মহানগর পুলিশের মুগদা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন বলে জানা গেছে। ওসি বলেন ঃ ঘরের মধ্যে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা আমাকে খবর দেন।
মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আহসান উল্লাহ বলেন, এটি আত্মহত্যা না-কী অন্য কোনো কারণ জড়িত তা জানতে সরেজমিনে তদন্ত ও হাসপাতাল মর্গের রিপোর্ট হাতে পাবার পর তার প্রকৃত রহস্য জানা যাবে। এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন তৈরি করবেন।
Leave a Reply