বার্তা সম্পাদক ( ভোরের আলো বিডি ডেস্ক ) ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশব্যাপী তাণ্ডবের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার করতে হবে। আমি দেশের জনগণের কাছে ন্যায়বিচার চাইছি। ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা নেই।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই মেট্রো রেল করার সময়ও অনেক বাধা-বিঘ্ন আমাদের অতিক্রম করতে হয়েছিল। সব বাধা অতিক্রম করে এই মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং সময়ের আগেই আমরা করতে পেরেছি। আজ মেট্রো রেল বন্ধ। কারণ এই স্টেশনে যেভাবে ধ্বংস করা হয়েছে, যেটা সম্পূর্ণ ডিজিটাল ও ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কত দিনে ঠিক হবে আমি জানি না। কষ্ট পাবে কিন্তু মানুষ।
ঘণ্টার পর ঘণ্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। কর্মস্থলে সময়মতো পৌঁছানো আবার ফেরত আসায় দীর্ঘ সময় লাগবে, বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব করতে চেয়েছিলাম।













Leave a Reply