​কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ​

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:

“মাদককে না বলুন, তরুণ সমাজকে আমাদের জাতিকে ধ্বংসাত্মক নেশার ছোবল থেকে রক্ষা করুন”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
​আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১১টায় সৈয়দ নজরুল চত্বরের নরসুন্দা নদীর পাড়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) কিশোরগঞ্জ জেলা শাখা এই ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে।
​বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মূলত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন, আইনগত সহায়তা দান, সেবা ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় যুবসমাজকে রক্ষা করতে এই কর্মসূচি পালন করা হয়।
​সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
​মানববন্ধনে সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাছান সারোয়ার (রাজন)। তিনি তাঁর বক্তব্যে মাদকবিরোধী বিভিন্ন দিক তুলে ধরেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—​অধ্যাপক (অব.) আঞ্চলিয়া ফাজিল মাদ্রাসা কাপাসিয়া, গাজীপুর।​উক্ত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সোহরাব উদ্দিন ভূইয়া।অ্যাডভোকেট আমিনুল ইসলাম।​অ্যাডভোকেট সুমন ঘোষ।​চৌদ্দশ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।​আকালিমা আক্তার তৃপ্তি।​মহাসিন উদ্দিন।​কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জিয়াউর রহমান।​মিসেস মুক্তি আক্তার প্রমুখ।
​মানববন্ধনে অংশগ্রহণকারী অধ্যাপক মো. ইসমাইলসহ অন্যান্য বক্তারা যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
​সবশেষে, মানববন্ধনে নেতৃত্বদানকারী কিশোরগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন তাঁর সমাপনী ভাষণের মাধ্যমে অত্যন্ত সফলভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *