রেজাউল হাবিব রেজাঃ
কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি,বিআরডিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আজিজুর রহমান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গত সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়াস্থ ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
গত মঙ্গলবার ফজরের নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার নিজ বাড়ি টাঙ্গাইল জেলা সদরের খোর্দ্দ যোগীনী গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। চাকরিসূত্রে ও বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে কিশোরগঞ্জেই অবস্থান করছিলেন তিনি।
আজিজুর রহমান ২০০৩ সালে ভোরের আলো সাহিত্য আসরের সঙ্গে যুক্ত হন। ২০০৮ সালে ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক হিসেবে এবং ২০১৬ সালের ৪নভেম্বর সভাপতির পদে অধিষ্ঠিত হন। তিনি সাপ্তাহিক আলোরমেলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। নিউজক্যাসেল বিডি ডটকম এর তিনি সম্পাদনা করতেন। জাতীয় সাংবাদিক সংস্থার সহযোগী সদস্য ও পরে স্থানীয় শাখার উপদেষ্টা হিসেবে মনোনীত ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, শিল্পী সুফি সাধক ছিলেন। আধ্যাত্মিক সুফি দর্শন নিয়ে তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে। বদের আছারি নামে তার লেখা নাটক শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। হামদ-নাতের ওপর স্বরচিত সঙ্গীতের বই রয়েছে তার।
তার মৃত্যুতে ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা গভীর শোক প্রকাশ করেছেন।
তাছাড়া ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোঃ আবুল বাহার,প্রধান উপদেষ্টা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া,বিশেষ পৃষ্ঠপোষক ও উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম, সাহিত্য আসরের স্থানদাতা ও উপদেষ্টা ডাঃ মোঃ হিরা মিয়া,ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদী, সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ শফিক কবীর, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফারুক,কিশোরগঞ্জ সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মোঃ জিয়াউর রহমান, ভোরের আলো সাহিত্য আসরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সারোয়াী জাহান,কিশোরগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রয়াতের বন্ধু আতাউর রহমান খান মিলন,জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি অ্যাডভোকেট, সাংবাদিক মাজহার মান্না, মানবজমিন পত্রিকার স্টাফ মোঃ আশরাফুল ইসলামসহ কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সাহিত্য সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে। তারা আজিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ভোরের আলো সাহিত্য আসর কর্তৃক প্রয়াতের ওপর স্মরণসভা করার কথা রয়েছে।
Leave a Reply