ভোরের আলো বিডি ডেস্কঃ
ত্যাগিরা উৎসর্গ করে দেয় নিজেদের জীবন, আর ভোগীরা গড়ে তুলে সম্পদের পাহাড়! ফলে বৈষম্যের পরিবেশ সৃষ্টি হয়। সৃষ্টি হয় নেতৃত্বের শূণ্যতা। ব্যহত হয় উন্নয়ন। থমকে যায় উন্নয়নের ধারা।
ত্যাগীদেরকে নেতৃত্বের আসনে সমাসীন করে উন্নয়ের ধারা অব্যাহত রাখতে উদাত্ত আহবান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম।
তিনি সামাজিক,সাংস্কৃতিক,ধর্মীয় ও রাজনৈতিক সভাসমূহে অংশগ্রহণ করে এই আহবান করে চলেছেন। তিনি দেখেছেন, প্রতিটি উন্নত রাষ্ট্রে ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়। ফলে তারা নিজেকে সেবার স্থলে নিয়ে আসতে সচেষ্ট হয়। ত্যাগীরা দায়িত্ব পেয়েই রাষ্ট্র সেবার কাজে ঝাঁপিয়ে পড়ে। ফলে দেশের উন্নয়নের ধারা পাল্লা দিয়ে বাড়তে থাকে। একটি পরিকল্পিত রাষ্ট্র কেবল ত্যাগিরাই রচনা করতে পারে।
ভোগীরা নেতৃত্বের আসনে গেলে রাষ্ট্র দেওলিয়া হয়ে যায়। অবতীর্ণ হয় শোষিতের ভুমিকায়। শোষন আর বঞ্চনার ইতিহাস তৈরি করে ওরা কালিমার প্রাসাদ নির্মাণ করে। ফলে নিজ দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে রাষ্ট্র নিন্দিত হয়। দেশে সংঘটিত হয় অভ্যুত্থান নামের কালো ঝড়। শাসকের হাত থেকে খসে পড়ে ন্যায়দন্ড। ক্রমশ রাষ্ট্রের নেতৃত্ব চলে যায় অন্যভোগীদের হাতে। চক্রাকারে ঘুরতে ঘুরতে নেতৃত্বের পালাবদল হতে থাকে। বঞ্চিতরা হ্যাঁ করে বসে থাকে সুদিনের আশায়। শান্তির তখতে তাউস ভেঙ্গে পড়ে তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে। পরে ওই ভোগীদের হাত থেকে রাষ্টক্ষমতা ফিরিয়ে আনতে বহু রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়। তার বহু নজীর রয়েছে পৃথিবীতে।
তাই সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম বলেনঃ আমাদেরকে সেই অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ত্যাগীদেরকে অনুভব করতে হবে। নচেৎ সবি ধূলায় মিশে যাবে শান্তির স্বপ্নসাধ।
লায়ন নূর ইসলাম বলেনঃ ত্যাগীরা যে দেশে উপেক্ষিত সেই দেশে ধ্বংসের কালো মেঘ সদা মাথার ওপর উড্ডীন থাকে। সেই দেশে দাঙ্গা-হাঙ্গামা অনিবার্য হয়ে ওঠে।
তিনি আরো বলেনঃ বর্তমানে মাহে রমজান চলছে। এ মাস থেকেও আমরা ত্যাগের শিক্ষা নিতে পারি। ক্ষুধা-দারিদ্রতার অনুভুতি পেতে এ মাস আমাদেরকে সহায়তা করছে। অন্যের দুঃখ উপলব্দির মহা সন্ধিক্ষণ হচ্ছে এ রমজান মাস। তাই তিনি দল-মত-নির্বিশেষে সকলকে আহবান জানাচ্ছেন যে, স্বাধীনতার পক্ষের এ সরকারের অনেক অর্জন আছে। এসব অর্জন টিকিয়ে রাখা ও অগ্রগতির মাত্রা বাড়াতে আগামী দিনে সঠিক নেতৃত্ব নির্বাচন সময়ের দাবি। সাংসদের সারিতে ত্যাগিরা না এলে হোচট খেতে পারে রাষ্ট। ভেঙ্গে পড়তে পারে উন্নয়নের ধারা। তাই তিনি আশা করছেন, আগামীদিনে মুক্তিযুদ্ধের চেতনার দলটি ত্যাগিদের লুফে নিতে কোনো ভুল করবেনা।












Leave a Reply