সংঘাতময় বিশ্ব/মোঃ জিয়াউর রহমান

সাহিত্য (স্বরচিত কবিতা)

ছুটছে গাড়ি রূপক বাড়ি
ইকটুখানি থামে
এইনা দেখা হৃদয়পুর
ক্ষাণিক পরেই ঘামে।

পানির মাঝে জলের আকাল
হাওয়ার ঘাটেই বায়ু
জমিদারের জমির অভাব
ফুরায় যখন আয়ু ।

মরছে কেহ অকাল মরণ
কেউবা অপঘাতে
বাঁচলে গাজি মরলে শহীদ
যুগের অনুপাতে ।

সভ্য জাতেই সভ্য নিখোঁজ
নাইরে মানবতা
ছুটছে বুলেট পড়ছে মারা
বিশ্ব চাতুরতা।

অভাব- স্বভাব দৈন্য দশা
নষ্ট ভুবন ঘর
আনছে ডেকে জগত বুকে
অস্ত্র খেলাঘর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *