কিশোরগঞ্জ -ময়মনসিংহ সড়কে সাদুল্লা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত-১

মেহেদী হাসান,হোসেনপুর প্রতিনিধি ঃ

একটি দূর্ঘটনা মানে সারাজীবনের কান্না। এমন বাস্তবতা প্রতিনিয়ত চোখের সামনে থাকলেও ওঠতি বয়সের ছেলেরা তা তোয়াক্কা করছেনা। একটি বাইক হাতে পেলেই ছুটে বেড়াতে ইচ্ছে করে উম্মাদের মতো। ফলে তাদের মনের অজান্তেই শিকার হয় দূর্ঘটনার। কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এমন একটি দূর্ঘটনা ঘটেছে আজ। নিহত হয়েছে একজন ছাত্র। সেই ছাত্রটি হলো  ময়মনসিংহের নান্দাইল পৌরসভা এলাকার ভূইঁয়াপাড়া গ্রামের আবুল ইসলামের পুত্র। সে নান্দাইল শহীদ স্মৃতি সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র জিসাদ রহমান (১৭)।

শুক্রবার বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে সাদুল্লাহ চর বাজার নামকস্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জিসাদ মারা যায়। তার সাথে ছিলেন চারাআনি পাড়া গ্রামের আপেল মিয়ার পুত্র রাসেল (১৬) গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে, কিশোরগঞ্জ পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বিকাল ৩টা ৩০ মিনিটে এই দূঘর্টনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম এ মর্মান্তিক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *