ভোরের আলো সাহিত্য আসরের ৮২০ তম সভা অনুষ্ঠিত

  মো: আনোয়ার উদ্দিন, বিশেষ প্রতিনিধি:

সকাল ৯ ঘটিকায় ভোরের আলো সাহিত্য আসরের আজ ৮২০ তম সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ন ডেন্টাল কেয়ারে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চাচালনায় এতে সভাপতিত্ব করেন নাট্যকার,গীতিকার ও কবি মোঃ আজিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ নিজাম উদ্দিন।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ বেসরকারি গনগ্রন্তাগারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া, উপদেষ্টা  শিল্পী  মনোজ কুমার দেবনাথ,বনবিভাগের সাবেক কর্মকর্তা শিল্পী মোঃ শাহবাজুর রহমান,মানবতার ডাক সামাজিক সংগঠন এর সাধারন সম্পাদক মোঃ আনোয়ার সিরাজী, সংগঠন এর সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী মোঃ জহিরুল হাসান রুবেল,জ্ঞানতীর্থ পাঠাগারের প্রতিষ্টাতা বিশিষ্ট বৃক্ষ প্রেমিক মোঃ আলমগীর  অলিক,ইসলামি সংগীত শিল্পী মোঃ আজহারুল ইসলাম ও সংগীত প্রেমিক মোঃ আঃ রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *