জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। গত ৬ আগষ্ট দুপুরে নারায়ণগঞ্জ চাষারাস্থ এক রেষ্টুরেন্টে জেলা কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ নূর ইসলাম ও মহাসচিব মাসুদুর রহমান দীপু এতে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো.ফারুক হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সোবহান হাওলাদার ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশানা সম্পাদক হাসান আলী, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলার নব গঠিত কমিটির সদস্যবৃন্দরা হলেন, সভাপতি শেখ মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শহীদ হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি আল-মামুন খান, সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মান সোহেল, অর্থ সম্পাদক আলী হোসেন টিটু, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশিদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনালী আক্তার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সেলিম, কার্যকরী সদস্য-১ আশিকুর রহমান সাজু, কার্যকরী সদস্য-২ আল-আমিন সেন্টু, কার্যকরী সদস্য-৩ মোঃ আলী ও কার্যকরী সদস্য- ৪ রায়হান কবির নিলয়।












Leave a Reply