ভোরের আলো ডেস্কঃ
বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে লুটতরাজ করেছে অস্ত্রধারীরা।
গতকাল ৩এপ্রিল এ ঘটনা ঘটেছে। সেদিন বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এই দুই ব্যাংক থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।বান্দরবান শাখার সোনালী ব্যাংকের এজিএম মো. ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত দুপুর সোয়া ১২টার দিকে পুরো থানচি বাজার ঘিরে ফেলে এবং গুলি করতে করতে সোনালী ও কৃষি ব্যাংকে প্রবেশ করে। এ সময় সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ ও কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা।












Leave a Reply