রেজাউল হাবিব রেজা
২৩ এপ্রিল বিকেলে শহীদ লেফটেন্যান্ট আশফাকুস বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারে বিশ্ব বই দিবস পালন করা হয়েছে।
গতকাল ২৩ এপ্রিল (বুধবার) বিকেল ৫টায় কিশোরগঞ্জ শহীদ লেফটেন্যান্ট আশফাকুস বীর উত্তম স্মৃতি পাঠাগারে বিশ্ব বই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন আশফাকুস সামাদ স্মৃতি গ্রন্থাগারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন এর প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আবু সাঈদ।
এ গ্রন্থাগারের উপদেষ্টা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এ দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন উচ্চবিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ,দেশ ও রাষ্ট্রের বিশিষ্ট চিন্তক মো: আবদুল গণি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সভাপতি ও সাবেক কমিশনার মোঃ আলমগীর কবির। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সমাজ বিশ্লেষক মোঃ শফিউল আলম, আল-আজহার মাদরাসার পরিচালক মাওলানা অলিউর রহমান, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর বাদশাহসহ এলাকার বিশিষ্টজন।















Leave a Reply